যে বীর সিপাহির ভয়ে ব্রিটিশরা সমুদ্রে পালিয়েছিল | হাবিলদার রজব আলীর অজানা কাহিনী

১৮৫৭ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামে ঘটে গেল অসাধারণ এক বিদ্রোহ।
৪০০ সিপাহির নেতৃত্বে এক সাধারণ হাবিলদার – রজব আলী খাঁ – ব্রিটিশদের এতটাই আতঙ্কিত করেছিলেন যে তারা বঙ্গোপসাগরে পালিয়ে যায়। টানা ৩০ ঘণ্টা চট্টগ্রাম ছিল ব্রিটিশমুক্ত।

কিন্তু আজ আমরা সবাই অজানাই বীরের নাম ভুলে গিয়েছি।

🔹 সন্দ্বীপের বাসিন্দা রজব আলী, ৩৪ নম্বর বেঙ্গল পদাতিক বাহিনী
🔹 চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হওয়া বিদ্রোহ
🔹 ব্রিটিশদের বন্দরে পালানোর ঘটনা
🔹 চট্টগ্রাম থেকে ত্রিপুরা, সিলেট ও করিমগঞ্জ পর্যন্ত ৫০ দিনের অবিরাম যুদ্ধ
🔹 স্থানীয় জমিদার ও ব্রিটিশদের মিলিত কৌশল
🔹 অসম যুদ্ধ ও বীর সিপাহিদের শহীদ হওয়া

প্রায় ৫০০ কিলোমিটার দূর্গম পথে লড়াই করেও ইতিহাসের পাতায় হারিয়ে গেছে এই অসাধারণ বীর।
শেয়ার করুন: Facebook X WhatsApp