মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এমন সময় রাশিয়ার চেচনিয়ার মুসলিম যোদ্ধারা ইরানের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত এই যোদ্ধারা জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে স্থলবাহিনী পাঠায়, তাহলে তারাও সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে।
রমজান মাসে ইরানের ওপর হামলার অভিযোগ তুলে কাদিরভ এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।
এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে এবং বৈশ্বিক উত্তেজনা বাড়াচ্ছে।