১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন বাংলাদেশের রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড নিয়ে এখনো নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। কোর্ট মার্শালে বিদ্রোহের অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিচার হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা, নির্দেশদাতা এবং ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটন নিয়ে আলোচনা আজও থামেনি।
এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ১৯৮১ সালের সেই রাতের ঘটনাপ্রবাহ, পরবর্তী বিচার প্রক্রিয়া, মঞ্জুর হত্যা মামলা এবং এখনো উত্তরহীন থেকে যাওয়া প্রশ্নগুলো।