জামায়াতের উত্থানের ভীতি ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামপন্থি রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থানে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে। দেশটির গণমাধ্যমগুলো অব্যাহতভাবে জামায়াতের উত্থান নিয়ে তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রচার করে চলেছে। এসব প্রতিবেদনে জামায়াতের উত্থানকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।