ভারতের পানি আগ্রাসন | ভারত কীভাবে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে?

ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে পানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে?

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশ একাধিকবার কূটনৈতিক চ্যানেলে চিঠি দিলেও দিল্লির পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া আসেনি। পানি বিশেষজ্ঞদের মতে, উজানের দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক নদী আইন উপেক্ষা করে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে।

🔹 শুষ্ক মৌসুমে পানি আটকে কৃষি ধ্বংস
🔹 বর্ষায় হঠাৎ বাঁধ খুলে কৃত্রিম বন্যা
🔹 গঙ্গা চুক্তি অনুযায়ী প্রাপ্য পানি বাংলাদেশ পাচ্ছে না
🔹 তিস্তায় ১০ হাজার কিউসেকের জায়গায় ২০০ কিউসেকও নেই
🔹 গজলডোবা সহ উজানে একাধিক অবৈধ বাঁধ
🔹 ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ৫১টিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন

এর ফলাফল হিসেবে উত্তরাঞ্চলে শুরু হয়েছে মরুকরণ, কৃষি পড়েছে চরম সংকটে।
বিশেষজ্ঞদের মতে, এখনই আন্তর্জাতিক ফোরামে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

📌 এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভারতের পানি আগ্রাসনের বাস্তব চিত্র, আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের করণীয়।