দীনেশ ত্রিবেদীর মন্তব্যে কেন তোলপাড় বাংলাদেশ?

বাংলাদেশে পা রেখেই নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ‘১৬০ কোটি’র জনসংখ্যা সমীকরণ দেশজুড়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের ১৪০ কোটির সাথে বাংলাদেশের ২০ কোটি যোগ করে '১৬০ কোটি'র যে হিসাব তিনি দিয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামুখী বিশ্লেষণ।
​অনেকেই একে দেখছেন কূটনৈতিক সৌজন্যের আড়ালে "অখণ্ড ভারত" এজেন্ডার একটি পরোক্ষ মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ হিসেবে। একই সাথে দুই দেশের ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও 'গণতন্ত্র এক করা' এবং ক্রিকেটে 'এক টিম' হয়ে কাজ করার প্রস্তাব নিয়েও উঠছে নানা প্রশ্ন। মাঠের লড়াইয়ে যেখানে ভারত-বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বী, সেখানে এই 'এক হওয়ার' ফর্মুলা কি আসলেই শুধুই বন্ধুত্ব, নাকি স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক নীরব সংকেত?
শেয়ার করুন: Facebook X WhatsApp