পহেলা বৈশাখ — শুধু একটা উৎসব নয়, এটা একটা বিতর্কের নাম। মুঘল সম্রাট আকবর কেন বাংলা সন চালু করেছিলেন? "মঙ্গল শোভাযাত্রা" থেকে "বৈশাখী শোভাযাত্রা" — এই নামের পরিবর্তনের পেছনে কি রাজনীতি আছে? হাইকোর্টে শোভাযাত্রা বন্ধের রিট কি সফল হবে?
এই এপিসোডে আলোচনা হয়েছে —
✅ আকবরের আমলে বাংলা সন চালুর প্রকৃত কারণ
✅ পহেলা বৈশাখ — প্রাচীন ঐতিহ্য নাকি আধুনিক নির্মাণ?
✅ ১৯৮৯ থেকে আজ — মঙ্গল শোভাযাত্রার রাজনৈতিক বিবর্তন
✅ হাইকোর্ট রিট ও ইউনেস্কো স্বীকৃতির সংকট
✅ পান্তা-ইলিশ — হাজার বছরের ঐতিহ্য নাকি শহুরে ফ্যাশন?
✅ হালখাতা থেকে ব্র্যান্ড শোরুম — বৈশাখ কি এলিটদের উৎসব?
✅ আগামী ৫০ বছর পর পহেলা বৈশাখ কেমন হবে?
🎙️ অতিথি: অধ্যাপক ড. বিলাল হোসাইন
📍 ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা